নিজস্ব প্রতিবেদক
যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ফ্রান্সে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ফ্রান্স শাখা।
আয়োজিত কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় তারা নিখিলের বাড়ি ও কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানান।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর মিরপুরের ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ে মাইনুল হোসেন খান নিখিলের বাসা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বিএনপির লোকজন তাঁর কার্যালয়ের কাচ, আসবাবপত্র ও বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার প্রতিবাদে প্রবাসে যুবলীগের নেতাকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
