নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
প্রাথমিক তথ্যে, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হলেও হামলার ঘটনা ও হামলাকারীদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কেউ কেউ বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলোচনায় থাকার জন্য নিজে দলের লোক দিয়ে এই ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের বক্তব্যও পাওয়া যায়নি।
