নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসা ও কমিউনিটি অঙ্গনে পরিচিত প্রতিষ্ঠান স্টার ফার্নিচার-এর ১৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আয়োজন ‘স্টার নাইট’। প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলা, সাফল্য এবং শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে শুক্রবার, ২০ নভেম্বর সন্ধ্যায় ফার্মিংডেলের দ্য রয়্যাল পাম-এ এ আয়োজন অনুষ্ঠিত হয়।

স্টার ফার্নিচারের প্রেসিডেন্ট ও সিইও রকি আলিয়ান-এর আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল কৃতজ্ঞতা, মূল্যায়ন ও উদযাপন। প্রতিষ্ঠানটির ১৫ বছরের যাত্রায় যাঁরা পাশে ছিলেন, তাঁদের আস্থা, বন্ধুত্ব ও সহযোগিতার প্রতি সম্মান জানাতেই ‘স্টার নাইট’-এর আয়োজন করা হয়। এসময় আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ ও দীর্ঘ ১৫ বছরের পথচলার অভিজ্ঞতা তুলে ধরেন ভাইস প্রেসিডেন্ট সাবরিনা খান ও সিএফও আইরিন সাদিয়া।
রকি আলিয়ান বলেন, দীর্ঘ পথচলার বিভিন্ন মাইলফলক তখনই বিশেষ হয়ে ওঠে, যখন সেই যাত্রায় পাশে থাকা মানুষদের সঙ্গে তা উদযাপন করা যায়। গ্রাহক, শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও সহযোগীদের আস্থা ও সমর্থন স্টার ফার্নিচারের দীর্ঘ যাত্রার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করা হয়।
১৫ বছর ধরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে স্টার ফার্নিচার নিউইয়র্কের বাংলাদেশি ও বৃহত্তর কমিউনিটির সঙ্গে একটি সম্পর্ক গড়ে তুলেছে। সেই সম্পর্ককে আরও দৃঢ় ও স্মরণীয় করে তুলতেই আয়োজন করা হয় ‘স্টার নাইট’।
আয়োজনে প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলার সাফল্য, পারস্পরিক সম্পর্ক এবং ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি অতিথিদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ তৈরি হয়। প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের কাছে এ আয়োজন ছিল ১৫ বছরের পথচলার একটি বিশেষ স্মরণীয় মুহূর্ত।
স্টার ফার্নিচারের প্রেসিডেন্ট ও সিইও রকি আলিয়ান অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতি আস্থা ও সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ভবিষ্যতেও গ্রাহক ও কমিউনিটির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ফার্মিংডেলের ২১৪৩ বাউন্ডারি অ্যাভিনিউতে অবস্থিত দ্য রয়্যাল পাম-এ সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ‘স্টার নাইট’ আয়োজনের মধ্য দিয়ে স্টার ফার্নিচার তাদের ১৫ বছরের ব্যবসায়িক যাত্রাকে স্মরণীয় করে রাখে। দীর্ঘ এই পথচলায় যারা পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নতুন প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তাও উঠে আসে আয়োজনে।
অনুষ্ঠানের এক পর্যায়ে ষ্টার ফার্নিচার তাদের ৬ষ্ঠ শাখা নিউ ইয়র্কের ভ্যালী স্ট্রীমে খোলার ঘোষণা দেন। পরে একটি জাজজমক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হবে বলে রকি আলিয়ান জানান।
