নিউইয়র্কে চিত্রনায়ক জায়েদ খানকে ঘিরে ভক্তদের আগ্রহ যেন থামছেই না। সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর এক আমেরিকান ভক্তের সঙ্গে দেখা হয় এই জনপ্রিয় অভিনেতার। সুযোগ পেয়ে তিনি জায়েদ খানের কাছ থেকে অটোগ্রাফ নেন।
ছবিতে দেখা যায়, একটি বইয়ে অটোগ্রাফ দিচ্ছেন জায়েদ খান। পাশে দাঁড়িয়ে উচ্ছ্বাসের সঙ্গে সেই মুহূর্তটি উপভোগ করছেন ভক্ত। স্বতঃস্ফূর্ত এই সাক্ষাৎ ও অটোগ্রাফের মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়েছে।
জায়েদ খান যুক্তরাষ্ট্রে বিভিন্ন অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও তার প্রতি আগ্রহ দেখা যাচ্ছে। অটোগ্রাফ নেওয়ার এই মুহূর্তটি তাই হয়ে উঠেছে বিশেষ এক স্মৃতি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশের পর অনেকেই জায়েদ খানের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন। বিদেশের মাটিতেও একজন বাংলাদেশি চলচ্চিত্র তারকার প্রতি এমন আগ্রহ বাংলা সিনেমার দর্শকপ্রিয়তারই একটি সুন্দর প্রতিচ্ছবি।
