ইউনুস পদ ছাড়ার আগে নিজেকে এক বছরের জন্য ভিভিআইপি ঘোষণা করে এসএসএফ নিরাপত্তা সহ আনুষাঙ্গিক সুযোগ সুবিধা নিশ্চিত করেছে।
মজার বিষয় হচ্ছে এই কাজটি করাও হয়েছে খুব গোপনে। ৯ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ১০ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা সশরীরে প্রিন্টিং এন্ড পাবলিকেশন অধিদপ্তরে গিয়ে এই প্রজ্ঞাপনের মাত্র এক কপি গ্যাজেট তৈরি করে।
প্রিন্টিং এন্ড পাবলিকেশনের সরকারি ওয়েবসাইটেও (www.dpp.gov.bd) এই গ্যাজেট নোটিফিকেশনটি আপলোড করা হয়নি। ছবিতে ১০ তারিখে প্রকাশিত সকল গ্যাজেটের ছবি এড করলাম। চাইলে নিজেরাও যাচাই করে নিতে পারেন।
অর্থাৎ ইউনুস সরকারি পদের অপব্যবহার করে নিজের জন্য একটা সুযোগ নিয়েছে ঠিকই, কিন্তু সেটা প্রকাশ করার মতো সৎ সাহস তার নাই। ইউনুসের আকাম কুকামের খুব অল্পকিছুই এখন পর্যন্ত পাবলিক হয়েছে। আস্তে ধীরে সবই বের হবে একে একে। কেননা চোর কোথাও না কোথাও তার চুরির প্রমাণ রেখেই যায়।
সেইদিন বেশি দূরে না, যেদিন বাংলাদেশের প্রতিটি ধূলিকণাও বলবে- ‘ইউনুস একটা বাটপার, ইউনুস একটা ভন্ড, ইউনুস একটা মিথ্যাবাদী, ইউনুস একটা প্রতারক।’
-আমিনুল হক পলাশ
