জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জেবউননেছা তাঁর সামাজিক মাধ্যমের টাইমলাইনে জাতীয় পত্রিকা কালের কন্ঠে দুর্নীতিবাজ উপদেষ্টাদের ফটোকার্ড পোস্টের মাধ্যমে দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন। ওই পোস্টে তিনি লেখেন- “২৫ বছর ধরে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে সমাজের নানা সেক্টরের দুর্নীতির বিরুদ্ধে জাতীয় পত্রিকায় লিখেছি।আগেও দুর্নীতিবাজদের ঘৃণা করতাম এখনো করি। সামনেও করব, তা সে যত বড় রাঘব বোয়াল হউক। সাদাকে সাদা, কালোকে কালো বলেছি বলে কাছের মানুষেরা নোংরা রাজনীতি করেছে, ষড়যন্ত্র করেছে। এখনো করে যাচ্ছে।তাতেও থেমে যাইনি।
নিজেকে সবজান্তা ভাবা ভদ্রমহিলা এরকম করে পেচিয়ে পেচিয়ে কথা বলতেন যে উনার মত সৎ মানুষ আর এই পৃথিবীতে নেই।উনিও ডুব দিয়েছেন। ছি! শুনেছি তিনি নাকি স্বাধীনতা বিরোধীর সন্তান।
তো বন্ধুরা! যারা উনাদের লাল সালাম দিয়ে গদিতে বসিয়েছিলেন তারা কেমন বোধ করছেন?
HAPPY FRIDAY DEAR FRIENDS…Learning to control your mindset is the first step toward being a leader…
Yes Leadership is the ability to influence a group towards the achievement of goals…
কেতাবী ভাষা কেতাবেই থাক। লংকায় গিয়ে পুকুর চুরি না করলে হয়।
ওয়াক থু! বন্ধুরা চলুন ঘৃণাস্তম্ভ করি একটা । বইমেলা চলছে। ওখানে একটা জায়গায় ডাষ্টবিন বসিয়ে ঘৃণা ছড়িয়ে দেয়া যায়না?”
গতকাল বাংলাদেশের সকল সংবাদমাধ্যমে সাবেক উপদেষ্টাদের দূর্নীতির চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশিত হয়। ফলে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠে। নানা মহলে এসব উপদেষ্টাদের বিচারের দাবি ওঠে। এরই ধারাবাহিকতায় তিনিও এই সমালোচনা করেন।
প্রকাশিত সংবাদে জানা যায়- দুর্নীতি দমন কমিশন (দুদক)–এ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত লিখিত অভিযোগ জমা পড়েছে বলে জানিয়েছে কয়েকটি জাতীয় দৈনিক। প্রথম এ খবর প্রকাশ করে বাংলাদেশ প্রতিদিন।
প্রতিবেদনে দাবি করা হয়, দায়িত্ব ছাড়ার এক সপ্তাহের মধ্যেই সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–সহ প্রায় সব উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। দুদকের এক দায়িত্বশীল কর্মকর্তার বরাতে বলা হয়, অভিযোগের সংখ্যা রেকর্ড গড়তে পারে। অধিকাংশ অভিযোগে অভিযোগকারীরা নাম প্রকাশ না করলেও কয়েকটি অভিযোগে নাম-পরিচয়সহ লিখিত চিঠি দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, অন্যান্য অভিযোগের মতো এগুলোও যাচাই-বাছাই করা হবে। প্রাথমিক সত্যতা পাওয়া গেলে অনুসন্ধান শুরু হবে।
