নিজস্ব প্রতিনিধিঃ নিজ নির্বাচনী এলাকায় জনগণের বর্জনের মুখে পড়েছেন তথাকথিত ব্যারিস্টার এবং দেশের স্বাধীনতা–বিরোধী হিসেবে পরিচিত ফুয়াদ এমন অভিযোগ নিয়ে মন্তব্য করেন এনসিপির তাসনীম জারা। তার সেই মন্তব্যকে কেন্দ্র করে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন নীলা ইসরাফিল।
নীলা ইসরাফিল বলেন, দেশে সত্য বলা এখন এমন অবস্থায় পৌঁছেছে যেন কারও বাসার ফ্রিজ খুলে ইলিশ মাছ চুরি করে খেয়েছি। তিনি দাবি করেন, স্বৈরাচারকে স্বৈরাচার বলতে পারলেও এখন অনেকেই তাকে অতিরিক্ত truthful বলে আখ্যা দেন। আর কাউকে ‘ভুয়া’ বললেই রাষ্ট্র নড়ে ওঠে, যেন তিনি দেশের ATM মেশিনের PIN প্রকাশ করে ফেলেছেন।
তিনি বলেন, ২০২৪ সালের পর স্বাধীনতা কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেবে বলে ধারণা করেছিলেন। কিন্তু তার মতে, স্বাধীনতা এখন ICU–তে, আর ভয়কে পাহারা দিয়ে রাখা হয়েছে। সত্য বলা নিয়ে এমন পরিবেশ তৈরি হয়েছে যে আগে যেন একটি গুগল ফর্ম পূরণ করে অনুমতি নিতে হয়।
নীলা আরও বলেন, দেশের অবস্থা এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে প্রতিবাদ হয় বরিশালে, আর মিছিল হয় বাংলামটরে। আর কেউ ‘ভুয়া’ শব্দটি উচ্চারণ করলেই সরকারের মেজাজ নাকি ভিজে শ্যাম্পুর ফেনার মতো হয়ে যায়। তার দাবি, Tasnim Jara দের রাজনৈতিক লক্ষ্য এখন শুধু একটি যাতে কেউ ভুয়াদের ভুয়া বলতে না পারে। আর কেউ বললে তাদের আত্মা WiFi সিগন্যালের মতো ওঠানামা করে।
