জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় । ঢাকার অদূরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের এক তীর্থস্থান । এই বিশ্ববিদ্যালয় শুধুই একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এ যেন হাজারো শিক্ষার্থীদের আবেগ- ভালোবাসা-মায়া-মমতা-স্নেহের নাম। এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ জুড়ে ছড়িয়ে আছে হাজারো শিক্ষার্থীদের কোটি কোটি স্মৃতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অনেকেই সংক্ষিপ্ত করে ও ভালোবেসে ‘জানবিবি’ বলে ডাকেন। প্রাণের প্রাঙ্গণে একটুখানি নিঃশ্বাস নেওয়ার জন্য হলেও, সময় পেলেই ছুটে আসেন প্রাক্তন শিক্ষার্থীরা। কিন্তু প্রবাসের জাবিয়ানদের সেই সুযোগ নেই। কিন্তু তাদের রয়েছে প্রবাসের সবচেয়ে বড় এলামনাই সংগঠন জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা JAAA. এই JAAA -ই যেন প্রবাসের এক টুকরো জাহাঙ্গীরনগর।

জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার (JAAA) ২০২৬-২০২৭ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেঘনা পাল, পরিসংখ্যান বিভাগ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রশান্ত মল্লিক অয়ন, দর্শন বিভাগ।
গত ২২ নভেম্বর, শনিবার নিউ ইয়র্কের একটি পার্টি হলে জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা JAAA আয়োজন করে নবনির্বাচিত কমিটির অভিষেক ও জাহাঙ্গীরনগরের ঐতিহ্যবাহী হিম উৎসব। উক্ত কার্যকরী কমিটিতে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে মোহাম্মদ রহমান পলিন, মোহাম্মদ নাসিরুল্লাহ, লিটু আনাম, দুররে মাকনুন নবনী এবং তামান্না শবনম পাপড়ি। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আফ্রোদিতি পান্না, আশিষ ঘোষ ও রনি ভৌমিক। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন সুব্রত পাল , প্রচার সম্পাদক তানজিল মাহমুদ, রাবেয়া ভূইয়া তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, কোষাধ্যক্ষ জোবায়ের হোসনি ফাহাদ এবং এসোসিয়েট কোষাধ্যক্ষ রাজেশ রয়, সাংস্কৃতিক সম্পাদক শারমিন আক্তার রেক্সোনা এবং সহ সাংস্কৃতিক সম্পাদক মিফাত নায়ার নির্বাচিত হন। প্ল্যানিং এন্ড ইভেন্ট কো-অরডিনেটর নির্বাচিত হন রিজিয়া ফারহানা খান এবং নাসির উদ্দিন ভূঁইয়া। এছাড়া ক্রীড়া সম্পাদক শাহরিয়ার কবির, সহযোগী ক্রীড়া সম্পাদক ইব্রাহীম রাকিব বাবু, সাহিত্য সম্পাদক রুহুল আমিন এবং সহযোগী সাহিত্য সম্পাদক ফাইমা রহমান জুঁই নির্বাচিত হন।

কার্যকরী সদস্য নির্বাচিত হন যথাক্রমে মারীস্টেলা আহমেদ শ্যামলী, শমিত মন্ডল, শামীম আরা বেগম, বদিউজ্জামান রনি, নাফিজা নওয়াজ সিমকি, মোস্তফা শারমিন, রাফিয়া খান লুসি, জেরিন রাফিয়া শশী , জান্নাত আরা সনি এবং সৌরভ কাপালি।
উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হন যথাক্রমে একরামুল করিম, মোহাম্মদ মনিরুজ্জামান, আশুতোষ সাহা, আকতার আহমেদ রাশা, খালেদ মনির জোসেফ, মিল্টন জাকি , সুজিত পাল এবং হাবিব রহমান।

কনকনে শীতের আমেজ নিয়ে দরজায় কড়া নাড়ছে বাংলা পৌষমাস। মনে পরে , ক্যাম্পাসের সেই শীতের সন্ধ্যার কথা ? গায়ে শাল মাথায় টুপি পরে ট্রান্সপোর্ট কিংবা চৌরঙ্গীর মোড়ে দাঁড়িয়ে গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা কিংবা ঝাল ঝাল ভর্তা দিয়ে চিতই পিঠা খাওয়ার কথা? আমাদের প্রাণের ক্যাম্পাসের সেই সব মুহুর্ত গুলো চির সবুজ রাখতে জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা আয়োজন করে হিম উৎসব।
গত ২২ নভেম্বর প্রবাসে জাবিয়ান এলামনাইদের সবচেয়ে বড় সংগঠন জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা JAAA নিউ ইয়র্কের একটি একটি পার্টি হলে আয়োজন করে ক্যাম্পাস জীবনের স্মৃতি বিজরিত পার্বন হিম উৎসব -“হিমেল হাওয়ায় একদিন”। শীতের আগমনী বার্তা নিয়ে শুরু হয় এই আয়োজন সাথে সম্মিলিত সঙ্গীত। বাহারি রকমের শীতের পিঠা পায়েশের সমাহার বসে যেন এই হিম উৎসবে। শুরুতেই বিশিষ্ট ভাস্কর শিল্পী আকতার আহমেদ রাশা প্রজন্মদের নিয়ে ক্যানভাসে আলপনার ওয়ার্কশপ শুরু করেন, সাথে ছিল টেপা পুতুল বানানো, মেয়েদের জন্য সুই সুতা দিয়ে হাতের কারুশিল্প আর প্রজন্মদের আর্ট প্রদর্শনী ছিল খুবই আকর্ষণীয়।
অনুষ্ঠানের শুরুতে প্রজন্ম জাহাঙ্গীরনগর শীতের আগমনী বার্তা সঙ্গীত পরিবেশন করে। প্রজন্মদের সাথে নিয়ে পুঁথি পাঠ সকলকে মুগ্ধ করে। পুথি গ্রন্থনা করেন মোহাম্মদ নাসিরুল্লাহ। পুঁথি পাঠ করেন তৈমুর শাহরিয়ার।
আমন্ত্রিত সকল অতিথিকে শীতের পীঠা দিয়ে আপ্যায়ন করা হয়। পুরো আয়োজন আমাদের শৈশবের জনপ্রিয় কার্টুন মিনা-রাজু-মিঠুর কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে চলে নাচ গান, আর ক্যাম্পাসের স্মৃতিচারন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ভাস্কর শিল্পী আকতার আহমেদ রাশা, নিউ ইয়র্কের পরিচিত মুখ মনিরুজ্জামান মনির, আশুতোষ সাহা, ফারজানা সাথি প্রমুখ। সমাপনী বক্তব্যে বিদায়ী সভাপতি শামীমারা বেগম এবং সাধারন সম্পাদক তামান্না শবনম পাপড়ি সকলকে ধন্যবাদ জানান এতো বড় বড় এবং এত সুন্দর আয়োজনে বিগত দুই বছর যারা সহযোগীতা করেছেন এবং যারা অংশগ্রহন করে সফল করেছেন। সবশেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপদেষ্টা জনাব আশুতোষ সাহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি জনাব শাহ আলাম, সাধারণ সম্পাদক জনাব রুহুল আমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি ফতেহ নুর আলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি সাবিনা নিহার এবং সাধারণ সম্পাদক মীর কাদের রাসেল। শুভেচ্ছা বক্তব্যে তারা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং একসাথে কাজ করে বাংলা সংস্কৃতি ও ভাষাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে চান।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক তামান্না শবনম পাপড়ি। সঞ্চালনা করেন আফ্রোদিতি পান্না ও দুররে মাকনুন নবনী।
