লেখকঃ আনিস আলমগীর
ইউনূস সেন্টার গতকাল ‘সামাজিক ব্যবসা, তরুণ ও প্রযুক্তি’ বিষয়ক একটি উচ্চপর্যায়ের সাইড-ইভেন্টের আয়োজন করেছিল জাতিসংঘ সদর দফতরে। এতে তার সাবেক সহযোগী, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান, তিমুর লেস্তের প্রেসিডেন্টসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
নির্ধারিত হল ভাড়া নিয়ে জাতিসংঘ অধিবেশন চলাকালে জাতিসংঘ ভবনের ভেতরে আন্তর্জাতিক বিভিন্ন এনজিও, থিঙ্ক-ট্যাঙ্ক বা সংস্থা এ ধরনের পার্শ্ব-আলোচনার আয়োজন করার সুযোগ পায়। সাধারণ পরিষদ চলাকালে এই ধরনের সেমিনারে অনেক বিশ্ব নেতাকে পাওয়া যায়। তবে এটি জাতিসংঘের সাধারণ পরিষদের সঙ্গে সম্পর্কিত নয়।
বাঙ্গু মিডিয়ার অশিক্ষিত সাংবাদিকরা ‘জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী দিনে ভাষণ দিলেন ইউনূস’ এমন নিউজ হেডলাইন করছে, আর বিশ্ব বাটপারের মুরিদরা এমনভাবে তা প্রচার করছে (এই লোকটিকে ঠেকানো যাচ্ছে না), যেন ইউনূস জাতিসংঘে বক্তৃতা দিতে গেছেন। তিনি বাংলাদেশের স্পেশাল প্রতিনিধি হয়ে গেছেন কিংবা জাতিসংঘ তাকে দাওয়াত দিয়েছে!
বিশ্ব বাটপার এবং তার প্রোপাগান্ডা টিম জানে কিভাবে তার ছাগল সম্প্রদায়কে মোহিত করতে হয়।