নজরুল সাংস্কৃতিক জোট, বরিশালের আয়োজনে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার সহযোগিতায় শব্দাবলী গ্রুপ থিয়েটার মিলনায়তনে দুইদিনব্যাপী নজরুলসংগীত কর্মশালা গত ২৪ এবং ২৫ জুলাই সফলভাবে সমাপ্ত হয়।

এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিজনচন্দ্র মিস্ত্রি। কর্মশালায় বরিশাল, বরগুনা, পটুয়াখালী এবং পিরোজপুর থেকে প্রায় দুই শতাধিক সংগীত শিক্ষার্থী অংশগ্রহণ করে।

.করমশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সারটিফিকেট বিতরণ করা হয়। বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম দেশব্যাপী
প্রচার এবং তার অসাম্প্রদায়িক চেতনা প্রসারে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় ২৪/২৫ জুলাই ২০২৬ বরিশালে কর্মশালা অনুষ্ঠিত হলো। ২৫ জুলাই সন্ধ্যায় সংগীতানুষ্ঠানের মাধ্যমে কর্মশালা শেষ হয়।
