সংস্কৃতি প্রতিবেদক, ঢাকা: জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ খুলনা জেলা শাখা গত ২৭ জুন ২০২৬ তারিখে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে বিকেল ৪ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জয়ন্তী এবং ‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতার একশত বছর পুর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে নজরুল সংগীতে অবদানের জন্য একুশে পদক প্রাপ্ত শিল্পী খায়রুল আনাম শাকিল এবং শিল্পী মাহমুদুল হাসান সম্মাননা প্রদান করা হয়। পরিষদের সভাপতি অধ্যাপক সাধন ঘোষ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা বি এল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক শরীফ আতিকুজ্জামান, শিল্পী খায়রুল আনাম শাকিল, শিল্পী মাহমুদুল হাসান প্রমুখ।
আলোচনা শেষে সংগীতানুষ্ঠানে অংশ নেন খায়রুল আনাম শাকিল, মাহমুদুল হাসান এবং স্থানীয় শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক এড. মিনা মিজানুর রহমান।
