নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে শূন্য পদ পূরণে আবু হাসান কায়সারকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। সংগঠনের সভাপতি রফিকুর রহমান রফিক এবং সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী ইমদাদ স্বাক্ষরিত এক চিঠিতে এ মনোনয়নের বিষয়টি জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক শূন্য সাংগঠনিক সম্পাদক পদে হাসান কায়সারকে মনোনীত করা হয়েছে। একই সঙ্গে নবমনোনীত দায়িত্বপ্রাপ্ত নেতাকে সততা ও শৃঙ্খলার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
চিঠিতে আরও বলা হয়, কমিটির নবমনোনীত দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে নিজ দায়িত্ব পালন করবেন এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান রফিক ও সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী ইমদাদ নবমনোনীত নেতার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
