নিজস্ব প্রতিবেদনঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রাঙ্গণে ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থক শিক্ষার্থীরা।
সোমবার (১ জুন) আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন রাজনৈতিক, শিক্ষাগত ও সামাজিক বিষয়ে নিজেদের দাবি তুলে ধরেন।
মানববন্ধন থেকে উত্থাপিত ৬ দফা দাবি হলো
১. সারা বাংলাদেশে ছাত্রলীগের সকল শিক্ষার্থীর বিরুদ্ধে দেওয়া অবৈধ বহিষ্কারাদেশ ও দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
২. বাংলাদেশ ছাত্রলীগের সকল রাজবন্দির ‘শো-অন অ্যারেস্ট’ (Shown Arrest) বন্ধ করে নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে।
৩. হামের টিকার অর্থ আত্মসাৎ ও ৬ শতাধিক শিশুহত্যার অভিযোগে অভিযুক্ত পলাতক ইউনূসের ফাঁসি নিশ্চিত করতে হবে।
৪. নারী ও শিশু হত্যাকারী, ধর্ষক, মাদ্রাসায় শিশু বলাৎকারকারী এবং অনলাইনে নারী হেনস্তাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৫. কোটা আন্দোলনের নামে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে ক্ষমতা দখলকারীদের অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে দলীয় নিয়োগ বন্ধ করতে হবে।
৬. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মব সৃষ্টি করে শিক্ষক লাঞ্ছনাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে শিক্ষাগুরুর মর্যাদা ফিরিয়ে দিতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তাদের দাবিগুলো শিক্ষার্থী সমাজের ন্যায্য প্রত্যাশার প্রতিফলন। তারা অবিলম্বে এসব দাবির বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক অধিকার ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। পরে মানববন্ধন শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
