দীর্ঘদিনের আইনি জটিলতা শেষে ২৭তম বিসিএসের আরও ৯৬ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৩ মে) এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনে জানানো হয়, ২০০৫ সালের ২৭তম বিসিএস পরীক্ষার প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে পিএসসির সুপারিশ অনুযায়ী এসব প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের এন্ট্রি পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী তারা ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতন পাবেন।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। পাশাপাশি পেশাগত ও বিশেষায়িত প্রশিক্ষণেও অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে, যা প্রয়োজনে বাড়ানো যেতে পারে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বুনিয়াদি প্রশিক্ষণ ও বিভাগীয় পরীক্ষা সফলভাবে শেষ করার পর এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক হলে চাকরি স্থায়ী করা হবে। যোগদানের সময় প্রয়োজনীয় অঙ্গীকারনামা ও বন্ড জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সরকার জানিয়েছে, জ্যেষ্ঠতা নির্ধারণে তাদের ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপনের তারিখ থেকে ভূতাপেক্ষিক কার্যকারিতা দেওয়া হবে। তবে এ কারণে অতীত সময়ের কোনো আর্থিক সুবিধা প্রযোজ্য হবে না। জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আপিল বিভাগের রায় অনুযায়ী।
নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ১৮ মে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে নিয়োগ বাতিল বলে বিবেচিত হবে।
উল্লেখ্য, ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ২৭তম বিসিএসের প্রথম ভাইভার ফল বাতিল করে পুনরায় মৌখিক পরীক্ষা নেয়। এতে প্রথম দফায় উত্তীর্ণ বহু প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হন এবং পরে আদালতে রিট করেন।
দীর্ঘ শুনানি শেষে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আপিল বিভাগ নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগের নির্দেশ দেয়। ওই রায়ের পর প্রথম ধাপে ৬৭৩ জনকে নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ দ্বিতীয় ধাপে আরও ৯৬ জনকে নিয়োগ দিল
Comments
সংশ্লিষ্ট খবর
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
