জাবি প্রতিনিধি, মো আসাদুল আলম:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মীকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
অভিযুক্তদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশপ্রাপ্তরা হলেন— শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা এবং সদস্য মো. জাহিদ হাসান ও মো. এস এম তানিম হাসান।
বৃহস্পতিবার (৭ মে) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্তদের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
