নিজস্ব প্রতিনিধি :
সারা দেশে হাওরপ্রবণ অঞ্চলে আকস্মিক পানিতে ধানক্ষেত তলিয়ে যাওয়ার ঘটনায় যখন কৃষকরা চরম বিপাকে পড়েছেন, ঠিক সেই সময় মাঠে নেমে তাঁদের পাশে দাঁড়িয়েছে সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ডুবে যাওয়ার আগে দ্রুত ধান কেটে কৃষকদের ঘরে তুলতে সহায়তা করায় সংগঠনটি বর্তমানে প্রশংসায় ভাসছে।
জানা গেছে, বিভিন্ন জেলায় ছাত্রলীগের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কৃষকদের জমিতে গিয়ে ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছেন। এতে বিপদে পড়া কৃষকরা বড় ধরনের স্বস্তি পাচ্ছেন। অনেক কৃষকই জানিয়েছেন যে, হঠাৎ এমন সহায়তা তাঁদের জন্য অপ্রত্যাশিত ছিল। একজন উপকৃত কৃষক বলেন, “ছাত্রলীগের ছেলেরা না এলে আমাদের ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে যেত। তাদের কারণে আমরা ফসল ঘরে তুলতে পেরেছি”।
কুমিল্লা, ময়মনসিংহ, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলার ছাত্রলীগ ইউনিটগুলো এই মানবিক কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছে। স্থানীয়ভাবে সংগঠনের নেতা-কর্মীরা দলবেঁধে কৃষকদের জমিতে গিয়ে ধান কাটার কাজে সরাসরি সহযোগিতা করছেন।
মামলা, হামলা ও গ্রেপ্তারের আশঙ্কা উপেক্ষা করেও কৃষকদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে অনেকে মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব কার্যক্রমের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে, যা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে তা কৃষিখাতের জন্য বড় সহায়ক ভূমিকা রাখবে।
