বাংলাদেশের রাজনীতি, অর্থনীতির উত্থান–পতন, মাস্টারমাইন্ড অপরাধচক্র, মব জাস্টিস, খুন-ধর্ষণ, নারী নির্যাতন এবং সামাজিক বৈষম্যের অন্ধকার দিক— এই সবকিছুর পেছনের সত্য কি?
ঘটনার গভীরে গিয়ে, ঘটনার পেছনের ঘটনা তুলে ধরতে আসছে নতুন অনুসন্ধানী অনুষ্ঠান— “সমসাময়িক”। দেশ-সমাজের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো— ফ্যাক্ট, ডকুমেন্ট, রিয়েল স্টোরি ও বিশেষজ্ঞ বিশ্লেষণসহ— যেখানে একে একে উন্মোচিত হবে অজানা সত্য।
সঞ্চালনায় সাইফ সোহেল বলেন- “আমরা শুধু প্রশ্ন করি না—উত্তরের দরজাটাও খুলে দিই।”
Channel 14-এর বিশেষ আয়োজন— “সমসাময়িক” সঞ্চালনায়— সাইফ সোহেল। সত্যের দরজা খুলুন। দেখুন— সমসাময়িক।
প্রতি মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত ৯টা এবং বাংলাদেশ সময় প্রতি বুধবার সকাল ৮টা, শুধুমাত্র Channel 14–এ। প্রথম পর্বে আলোচক হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্র যুবলীগের পক্ষ থেকে সকলের পরিচিত মুখ এবং রাজপথের লড়াকু সৈনিক মিজানুর রহমান চৌধুরী।
