নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর আবার কেউ তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত করার তাওফিক চেয়ে জাতীয় সংসদে মোনাজাত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। একই সঙ্গে রাষ্ট্রের মানুষ সংসদের দিকে যে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, তা বাস্তবায়নের সক্ষমতা দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে দোয়া পরিচালনাকালে ধর্ম প্রতিমন্ত্রী এসব প্রার্থনা করেন।
মোনাজাতে তিনি বলেন, ‘হে আল্লাহ রাব্বুল আলামিন, ফ্যাসিস্টকে বিতাড়িত করতে তাওফিক দিয়েছ। আবার যদি কেউ সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা করে, আমরা যেন তাকে প্রতিহত করতে পারি। এই সংসদের দিকে রাষ্ট্রের সবাই যেদিকে তাকিয়ে আছে, আমরা যেন তা বাস্তবায়ন করতে পারি।’
এর আগে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টা ৩৮ মিনিটে সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হয়। চতুর্থ অধিবেশনের শুরুতে দোয়া পরিচালনার একপর্যায়ে ধর্ম প্রতিমন্ত্রী এসব প্রার্থনা করেন।
