নিজস্ব প্রতিবেদক
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
সোমবার (২ নভেম্বর) রাত আটটা থেকে এলপিজির এই নতুন দাম কার্যকর হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু ১২ কেজি সিলিন্ডারই নয়, এর পাশাপাশি ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সকল ওজনের এলপিজি সিলিন্ডারের দামও আনুপাতিক হারে বৃদ্ধি করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং বিইআরসির নতুন মূল্য সমন্বয় নীতির অংশ হিসেবে এই দাম বাড়ানো হলো।
Comments
