নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় তিন শিল্পী কণা, ইমরান ও ঝিলিকের বিশেষ লাইভ কনসার্ট। আজ ৩ অক্টোবর, শনিবার সন্ধ্যা ৬টায় লং আইল্যান্ড সিটির Evangel Christian Center-এ বসবে এই সংগীতসন্ধ্যা।
এই আয়োজনটি উপস্থাপন করছেন নিউ ইয়র্কের পরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহিদ আলম। অনুষ্ঠানে কণা, ইমরান ও ঝিলিক দর্শকদের সামনে সরাসরি পরিবেশন করবেন তাদের জনপ্রিয় গান। বাংলাদেশি সংগীতপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে নিউইয়র্কে একটি বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানটি আয়োজন করছে The Beautiful Ladies of USA। ভেন্যু হিসেবে থাকছে Evangel Christian Center, 39-20 27th St., Long Island City, NY 11101।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে সাধারণ দর্শকদের পাশাপাশি ভিআইপি ও ভিভিআইপি আসনের ব্যবস্থাও রয়েছে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে General $30, VIP $50 এবং VVIP $100।
নিউইয়র্কের বাংলাদেশি সংগীতপ্রেমীদের অংশগ্রহণে কণা, ইমরান ও ঝিলিকের এই লাইভ কনসার্ট প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
