ফোরটিন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে সমকামিতার মারাত্মক ও গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দুই আবাসিক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিলের জন্য সর্বোচ্চ প্রশাসনিক সুপারিশ পাঠানো হয়েছে।
বুধবার (১২ আগস্ট, ২০২৬) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতির জনক শেখ মুজিবুর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ।
বিবৃতিতে জানানো হয়, হলের ২০২৫-২৬ সেশনের দুজন আবাসিক ছাত্রের বিরুদ্ধে গুরুতর সামাজিক শৃঙ্খলাভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডের (সমকামিতা) অভিযোগ ওঠে। অভিযোগটির সত্যতা যাচাইয়ে গঠিত তদন্তে অকাট্য প্রমাণ মেলে। পরবর্তীতে অপরাধের ভয়াবহতা বিবেচনা করে উভয়কে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় এবং স্থানীয় অভিভাবকের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে হল থেকে বের করে দেওয়া হয়।
বহিষ্কৃত দুই ছাত্র হলেন— ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফিফ হাসান নীরব (বাড়ী গোপালগঞ্জ) এবং মার্কেটিং বিভাগের একই সেশনের শিক্ষার্থী আরিফুল হক শুভ (বাড়ী নেত্রকোনা)।
শেখ মুজিবুর রহমান হল সংসদের জিএস আহমেদ আল সাবাহ জানান, প্রথমাংশে অভিযোগ পাওয়ার পরপরই সাধারণ শিক্ষার্থীদের পক্ষে হল প্রশাসন বরাবর শাস্তির লিখিত আবেদন জানানো হয়। পরে তদন্ত কমিটি গঠিত হলে ঘটনার সুনির্দিষ্ট ও অকাট্য প্রমাণ পাওয়া যায়।
তিনি আরও বলেন, “শুধু হল থেকে বহিষ্কারেই এ বিচার থামবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে উপযুক্ত ও সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিতের প্রক্রিয়া চলমান রয়েছে, যেন যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে দ্রুততম সময়ে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব বাতিল করা হয়।”
