জন্মদিনে জায়েদ খানের রহস্যময় পোস্ট! জানালেন চমক আসছে
বিনোদন ডেস্ক: নিজের জন্মদিনেই ভক্তদের জন্য রহস্যময় এক চমকের ইঙ্গিত দিলেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি নতুন পোস্টারে নিজেকে একেবারে ভিন্ন লুকে হাজির করে তিনি লিখেছেন, “Shikari”। পোস্টারটিতে একটি ব্যানারে বড় অক্ষরে লেখা রয়েছে “Zayed Khan in as Shikari”।
পোস্টারটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই ধারণা করছেন, এটি জায়েদ খানের নতুন সিনেমা, ওয়েব প্রজেক্ট কিংবা বিশেষ কোনো চমকপ্রদ কাজের প্রথম ঝলক। তবে ঠিক কী নিয়ে আসছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি এই অভিনেতা।
জন্মদিন উপলক্ষে প্রকাশিত পোস্টারটি রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। পোস্টারে জায়েদ খানের মুখ ঘিরে একাধিক হাতের উপস্থিতি এবং ভিন্নধর্মী ডিজাইন দর্শকদের কৌতূহল আরও উসকে দিয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই পোস্টারটির প্রশংসা করে মন্তব্য করছেন যে, এটি জায়েদ খানের ক্যারিয়ারের অন্যতম ব্যতিক্রমী লুক।
জায়েদ খান আগেও ইঙ্গিত দিয়েছিলেন, ভক্তদের জন্য নতুন কিছু নিয়ে কাজ করছেন। জন্মদিনে সেই পরিকল্পনারই আভাস মিলেছে বলে মনে করছেন অনেকে। যদিও প্রজেক্টটির নির্মাতা, সহশিল্পী, মুক্তির তারিখ কিংবা এটি চলচ্চিত্র নাকি অন্য কোনো কনটেন্ট, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ধারনা করা হচ্ছে নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে এই রহস্যের সমাধান দিতে পারেন। তিনি প্রথম নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে থাকবে জায়েদ খানের চমক।
এখন ভক্তদের অপেক্ষা, “শিকারি” আসলে কী? রহস্যের পর্দা কবে উঠবে, সেটিই দেখার বিষয়।
