নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় নিজ বাসা থেকে নুর নাহার (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেত্রী ছিলেন। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও ব্যবহৃত দুটি মোবাইল ফোনের কোনো সন্ধান না মেলায় এ মৃত্যুকে ঘিরে গভীর রহস্য ও সন্দেহ তৈরি হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) রাতে নগরীর সদরঘাট থানাধীন পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের মাঝিরঘাট এলাকার নিজ বাসা থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। নিহত নুর নাহার পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন নুর নাহার। তাঁর স্বামী আগেই মারা গেছেন এবং মাত্র ৪৫ দিন আগে তাঁর বড় ছেলে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এরপর থেকে তিনি কেএসআরএম গ্রুপে কর্মরত তাঁর ছোট ছেলেকে নিয়ে ওই বাসায় বসবাস করছিলেন। ছোট ছেলের স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার দিন সকালে ছেলে কর্মস্থলে চলে যাওয়ার পর বাসায় একাই ছিলেন তিনি।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, নুর নাহারের বাড়ির সামনের ও পেছনের অংশে দুটি প্রবেশদ্বার রয়েছে এবং পেছনের গেট লাগোয়া তিনটি ভাড়া ঘরে এক অটোরিকশাচালক ও পোশাককর্মীরা থাকেন। সন্ধ্যার পরও পেছনের দরজা এবং বৃদ্ধার শয়নকক্ষের দরজা খোলা দেখে সন্দেহ হলে ভাড়াটিয়ারা ভেতরে প্রবেশ করেন। সেখানে বিছানার ওপর তাঁকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাত বা ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি, আপাতদৃষ্টিতে এটি স্বাভাবিক মৃত্যু মনে হলেও তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন গায়েব থাকায় ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করেছেন।