অমিত হাসান অমি, জবি প্রতিনিধি
দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ছাত্র হল নির্মাণের কার্যক্রমে অগ্রগতি দেখা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমিতে, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বিপরীতে একটি ১০ তলা ছাত্র হল নির্মাণের লক্ষ্যে সম্প্রতি ই-টেন্ডার আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত “Invitation for e-Tender for Works” শীর্ষক টেন্ডার বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকল্পটির কাজ হবে “Construction of 10 (Ten) storied Boys Students Hall at Own Land (Opposite of Keraniganj Central Jail) of Jagannath University.”
এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্পূর্ণ প্রক্রিয়াটি ই-জিপি (e-GP) পোর্টালের মাধ্যমে পরিচালিত হবে এবং কোনো হার্ড কপি গ্রহণ করা হবে না।
উল্লেখ্য, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা নিয়েও একটি পৃথক টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
এরই ধারাবাহিকতায় স্থায়ী আবাসন সুবিধা নিশ্চিত করতে ১০ তলা ছাত্র হল নির্মাণের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের অন্যতম দাবি ছিল পর্যাপ্ত আবাসন সুবিধা নিশ্চিত করা। নতুন এই ছাত্র হল নির্মিত হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট অনেকাংশে লাঘব হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
এভিডেন্স: সংযুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর কার্যালয় কর্তৃক প্রকাশিত Invitation for e-Tender for Works বিজ্ঞপ্তিতে ১০ তলা ছাত্র হল নির্মাণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
Comments
