সংস্কৃতি প্রতিবেদক, ঢাকা: স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী, ফ্রান্স এর বাংলাদেশ শাখা আয়োজিত “স্বরলিপি মিউজিক্যাল অ্যাওয়ার্ড-২০২৬” অনুষ্ঠিত হলো গত ২৫ জুন রাজধানীর সেগুন বাগিচার কচি কাঁচা মিলনায়তনে। এবার টেলিভিশন মিডিয়ায় সংগীতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য গণমাধ্যম ব্যক্তিত্ব স্বীকৃতি প্রসাদ বড়ুয়াকে মিউজিক্যাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বাংলাদেশ বৌদ্ধ শিল্পী সম্মিলন পরিষদের সিনিয়র সহ-সভাপতি স্বীকৃতি প্রসাদ বড়ুয়া দীর্ঘদিন ধরে টেলিভিশন মিডিয়া কাজ করে চলেছেন। বর্তমানে তিনি মাছরাঙা টেলিভিশন এর নির্বাহী প্রযোজক। এ পর্যন্ত ৮,০০০-এরও বেশি অনুষ্ঠান তিনি নির্মাণ ও প্রযোজনা করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ততার পাশাপাশি লেখালেখি করে যাচ্ছেন। তিনি চট্টগ্রামের রাউজানের সন্তান এবং তাঁর বেশ কয়েকটি বইও প্রকাশিত হয়েছে।
