সাহিত্য ও বিনোদন সম্পাদক: আজ ৩ অক্টোবর ২০২৬ যশোর টাউন হল মিলনায়তনে সংস্কৃতি পরিষদ, বাংলাদেশ এর কেন্দ্রীয় ২য় সম্মেলন পণ্ডিত অর্ধেন্দুপ্রসাদ বন্দ্যোপাধ্যায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সারাদেশ থেকে ৭৭ টি সংগঠন অংশগ্রহণ করে।
সম্মেলনে অর্ধেন্দুপ্রসাদ বন্দ্যোপাধ্যায় রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান। সম্মেলনে সংস্কৃতি পরিষদ এর পরবর্তী তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। সংগীতগুরু অর্ধেন্দপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে সভাপতি এবং পান্নালাল দে কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বিকেলের অধিবেশনে সংগীত পরিবেশন করেন মাহমুদুল হাসান এবং স্থানীয় শিল্পীবৃন্দ।
