নিজস্ব প্রতিনিধি: রিমার্ক এলএলসি ইউএসএ”র এফিলিয়েটেড শীর্ষস্থানীয় স্কীন কেয়ার ও কসমেটিকস উৎপাদনকারী ও রফতানিকারক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “রিমার্ক চ্যাম্পিয়ন পার্টনার্স মিট”। ব্যবসায়িক সফলতা, বিক্রয় কার্যক্রমে বিশেষ অবদান এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের স্বীকৃতি হিসেবে দেশসেরা ৫ ডিস্ট্রিবিউটর কে সম্মাননা ও উপহার প্রদান করা হয়।
মাসভিত্তিক ক্যাটাগরিতে এপ্রিলের সেরা ডিস্ট্রিবিউটর হিসেবে নির্বাচিত হয়েছেন, চট্টগ্রাম শহরের মুরাদপুরের এ এস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. নুরুল ইসলাম, নোয়াখালীর মাইজদি রোডের ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিন, কুমিল্লার দাউদকান্দির মেসার্স লিয়াকত আলী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নজরুল ইসলাম, ফেনীর এমকে ট্রেডার্সের স্বত্বাধিকারী আশিকুর রহমান এবং রাজশাহীর এমএস নাহিয়ান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. উজ্জ্বল হোসাইন।
রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম, ন্যাশনাল সেলস ম্যানেজার মাইনুল আহসান, রিমার্কের ব্র্যান্ড এম্বাসেডর শাবনাম ফারিয়াসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপহারপ্রাপ্তদের হাতে কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন সাইজের আধুনিক এসি ও টেলিভিশন তুলে দেন।
রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক বলেন, রিমার্ক শুধু নিজেরাই ব্যবসা করতে আসেনি বরং সব পর্যায়ের ব্যবসায়িদের নিয়ে দেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করতে ভুমিকা রাখতে চায়। আমদানির বিপরীতে গিয়ে বিশ্বমানের পণ্য উৎপাদন ও রফতানিতে এগিয়েছে রিমার্ক। রিমার্কের কোন কোন পণ্য এরই মধ্যে দেশের বাজারে শীর্ষ অবস্থানও দখল করেছে। আগামীতে দেশের অর্থনীতির চাকা ঘোরাতে এ প্রতিষ্ঠান বড় অবদান রাখবে বলেও প্রত্যাশা করেন নাজমুল আলম।
পুরস্কার পাওয়া ব্যবসায়ি মোহাম্মদ আলাউদ্দিন বলেন, তিনি এমন স্বীকৃতি পেয়ে আনন্দিত এবং উচ্ছ্বসিত। রিমার্ক যেভাবে ডেকে এনে সম্মানিত করছে এটি ব্যতিক্রম এবং উৎসাহব্যঞ্জক। এটি সব ব্যবসায়িকেই নিজের সঙ্গে নিজের প্রতিযোগীতায় আরো উদ্বুদ্ধ করছে।
লিলি ব্র্যান্ডের বডি ওয়াশ হুইপড শিয়া এখন দেশের নাম্বার ওয়ান এবং চাহিদার শীর্ষে উল্লেখ করে ব্যবসায়ি আশিকুর রহমান বলেন, রিমার্কের পণ্য এখন সবাই চায় কারণ, গুণগত মান ও প্যাকেজিংয়ে বাজারের সবাইকে ছাড়িয়ে। আগে বিক্রেতাদের কষ্ট করে বোঝানো লাগলেও এখন ক্রেতাদের চাহিদাতেই রিমার্ক বাজারে সেরা পণ্যের কোম্পানি।
অপর বিজয়ী ব্যবসায়ি মো. উজ্জ্বল হোসাইন বলেন, দেশীয় অর্থনীতিতে রিমার্কের পাশাপাশি আমরা ব্যবসায়িরাও অবদান রাখছি সেটা আমাদের গর্বিত করছে। আর পুরস্কার প্রত্যেককেই অনুপ্রাণিত করে, আশা করছি আমরা আরো এগিয়ে যাব।
রিমার্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাবনাম ফারিয়া বলেন, রিমার্ক এমন একটি প্রতিষ্ঠান, যা পরিবারের প্রতিটি সদস্যের প্রয়োজন ও আস্থার সঙ্গে সবসময় সম্পৃক্ত। দেশের করপোরেট অঙ্গনে এ ধরনের পরিবারমুখী ও বিশ্বস্ত প্রতিষ্ঠান সত্যিই বিরল। তিনি আরও বলেন, শুরু থেকেই রিমার্ক যে সুনাম, গুণগত মান ও গ্রাহক আস্থা বজায় রেখে এগিয়ে চলেছে, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি বিশ্বাস করেন।
রিমার্কের ন্যাশনাল সেলস ম্যানেজার মাইনুল আহসান বলেন, দেশের বাজারে রিমার্কের সফল অগ্রযাত্রায় ডিস্ট্রিবিউটর ও ব্যবসায়িক অংশীদারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিষ্ঠা, পরিশ্রম ও আন্তরিক সহযোগিতার ফলেই রিমার্ক দেশজুড়ে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, ব্যবসায়িক অংশীদারদের উৎসাহিত করা এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, সেলস টিম, ডিস্ট্রিবিউটর প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
রিমার্ক সর্বাধুনিক প্রযুক্তিতে উৎপাদিত বিশ্বমানের অথেন্টিক হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, কালার কসমেটিকস, বেবি কেয়ার, হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার পণ্যের একটি স্বনামধন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান। যা আন্তর্জাতিক মানের পণ্য নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশে নকল ও ভেজাল পণ্য প্রতিরোধে কাজ করছে। উন্নত প্রযুক্তি ও শক্তিশালী বাজারজাতকরণের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের প্রসাধনী ও এফএমসিজি খাতে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বেবি কেয়ার ও কালার কসমেটিকস পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। রিমার্ক বিশাল পরিসরে পণ্য উৎপাদন করার সক্ষমতা নিয়ে বাংলাদেশে নিজস্ব অত্যাধুনিক ফ্যাক্টরিতে উন্নত বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও ফর্মুলেশন ব্যবহার করে বিশ্বমানের আধুনিক ল্যাবরেটরিতে প্রতিটি পণ্য শতভাগ গুণগত মান নিশ্চিত করে উৎপাদন করছে। বাংলাদেশে বর্তমানে এই সেক্টরে রিমার্ক সর্ববৃহৎ বিনিয়োগকারী, কর্মসংস্থান সৃষ্টিকারী এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে একটি বড় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মোট ৪১ টি ব্র্যান্ড এবং ১,১৩০ ধরণের পণ্য নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে অত্যন্ত সফলভাবে পণ্য বাজারজাত করছে। যার প্রতিটি পণ্যে রয়েছে আধুনিকতা ও বৈচিত্র্যে ভরা। বাংলাদেশে উৎপাদন করে রিমার্ক যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভারতসহ আরো অনেক দেশে সফলভাবে পণ্য বাজারজাত করছে। বাংলাদেশে এই সেক্টরে রিমার্কই একমাত্র অনন্য, অগ্রণী ও পথপ্রদর্শকের ভূমিকা পালন করছে।
