নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের বহুল আলোচিত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জেএফএম রাসেল, এমজেএফ এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মাসুদ রানা তপন। একইসঙ্গে সর্বোচ্চ ভোট পেয়ে ডিরেক্টর নির্বাচিত হয়েছেন মফিজুর রহমান।

নির্বাচনকে কেন্দ্র করে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হলে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

সভাপতি নির্বাচিত জেএফএম রাসেল, এমজেএফ বলেন, “এই বিজয় শুধু আমার একার নয়, এটি পুরো লায়ন্স ক্লাবের বিজয়। সবাইকে সঙ্গে নিয়ে ক্লাবকে আরও গতিশীল ও সেবামূলক সংগঠনে পরিণত করতে চাই।”
সাধারণ সম্পাদক নির্বাচিত মাসুদ রানা তপন বলেন, “সদস্যদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি আন্তরিকভাবে কাজ করবো। প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে ক্লাবের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।”
অন্যদিকে সর্বোচ্চ ভোট পেয়ে ডিরেক্টর নির্বাচিত হওয়ায় মফিজুর রহমানকে শুভেচ্ছা জানান ক্লাবের নেতাকর্মী ও সমর্থকরা। তিনি বলেন, “সবার সহযোগিতা নিয়ে ক্লাবের উন্নয়ন এবং কমিউনিটির স্বার্থে কাজ করতে চাই।”
ভাইস প্রেসিডেন্ট পদে একাধিক প্রার্থী জয়ী হয়েছেন। তারা হলেন লায়ন মোঃ রুহুল আমীন ও লায়ন মোহাম্মদ জসীম। জয়েন্ট সেক্রেটারি এডমিন পদে লায়ন মোঃ এবি সিদ্দিক। সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন লায়ন তমাল হোসেন।
বিভিন্ন ডিরেক্টর পদেও প্রতিদ্বন্দ্বিতা করছেন সংগঠনের পরিচিত মুখরা। সর্বোচ্চ ভোট পেয়ে ডিরেক্টর নির্বাচিত হয়েছেন মফিজুর রহমান। আরো যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন লায়ন নার্গিস রহমান, লায়ন শাহ জে. চৌধুরী, লায়ন বেলাল আহমেদ, লায়ন আরিফ চৌধুরী, লায়ন আবুল কাশেম চৌধুরী, লায়ন মাহমুদুল হাসান, লায়ন শাহনাজ হোসেন, লায়ন মোহাম্মদ হোসেন (আজাদ), লায়ন কৃষ্ণা তিথি, লায়ন মোঃ সুমন মাহমুদ, লায়ন আসাদুর রহমান, লায়ন এটিএম হেলালুর রহমান, লায়ন জেইজি ইয়াসমিন ও মোহাম্মদ এ জামান এবং লায়ন শাহ শহিদুল হক।
অন্যদিকে কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন একাধিক সদস্য। এর মধ্যে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট পদে লায়ন মোহাম্মদ মশিউর রহমান মজুমদার, ট্রেজারার পদে লায়ন এএসএম মঈন উদ্দিন পিন্টু, প্রেস সেক্রেটারি লায়ন রেদওয়ানা রাজ্জাক, মেম্বরশিপ চেয়ারপারসন মোহাম্মদ এন হায়দার, জয়েন্ট সেক্রেটারি প্রজেক্ট লায়ন মোস্তফা অনিক রাজ, টেইল টুইস্টার জয় জাহাঙ্গীর, লায়ন টেমার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ক্লাব সার্ভিস চেয়ারপারসন আব্দুর রশিদ বাবু, এলসিআইএফ কো-অর্ডিনেটর মোহাম্মদ জাকির হোসেন, মার্কেটিং চেয়ারপারসন মোঃ বদরুদ্দোজা সাগর ও যুগ্ন কোষাধ্যক্ষ পদে লায়ন চৌধুরী মোহাম্মদ আজিজ।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন লায়ন আমেনা নাওয়াজ, লায়ন মুহাম্মদ সাঈদ, লায়ন রকি আলিয়ান, লায়ন মোহাম্মদ আলী ও লায়ন নুরুল আজিম।
নির্বাচন শেষে ক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকা রাখবে এবং প্রবাসে সামাজিক ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
