বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল-এর যৌথ স্বাক্ষরে ৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, গঠনতন্ত্রের ধারা-২৩ অনুযায়ী বাংলাদেশ আওয়ামী যুবলীগ, যুক্তরাষ্ট্র শাখার পূর্বঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এবং একই সাথে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আগামী ৩ (তিন) বছরের জন্য মোঃ সেবুল মিয়াকে সভাপতি এবং মিজানুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে যুক্তরাষ্ট্র শাখা যুবলীগের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন।
উক্ত কমিটিকে আগামী ১ (এক) মাসের মধ্যে ৭১ (একাত্তর) সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য কেন্দ্র বরাবর জমা দেওয়া, দলীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা পালনের জন্য নির্দেশ প্রদান করেছেন।
