নিজস্ব প্রতিনিধি :
দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে বিনিয়োগের নতুন সম্ভাবনা তুলে ধরতে আগামী ১৭ মে একটি আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন ও গালা নাইট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন চিত্রনায়ক জায়েদ খান এবং চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
আজিজি ডেভেলপমেন্টস-এর এক্সক্লুসিভ চ্যানেল পার্টনার ডেজার্ট রাইজ রিয়েল এস্টেট এবং রোভার সাইবার যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করছে। সম্প্রতি এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠানের সিইও রিয়াজুল ইসলাম ফিহান জানান, প্রবাসীদের স্থায়ী বসবাসের স্বপ্ন বাস্তবায়নই তাদের প্রধান লক্ষ্য।
ফিহান আরও উল্লেখ করেন যে, সহজ পেমেন্ট প্ল্যানের মাধ্যমে প্রবাসীরা যাতে মানসম্মত আবাসন নিশ্চিত করতে পারেন, সেই লক্ষ্যেই তাঁরা কাজ করছেন। তাঁর মতে, এটি কেবল একটি বাসস্থান নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও নিরাপদ সম্পদ হিসেবে কাজ করবে।
বিনিয়োগ পরিবেশকে আধুনিক করতে এই প্রতিষ্ঠানটি ফিনটেক, ব্লকচেইন ও মেটাভার্সের মতো প্রযুক্তি ব্যবহার করছে। মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও দুবাইয়ের আবাসন খাত স্থিতিশীল এবং লাভজনক থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।
