ভাই ও বোনেরা,
আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি এক নির্মম সত্য নিয়ে। তথাকথিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কৃষি কার্ড তুলে দিচ্ছেন শিল্পপতিদের হাতে। ফ্যামিলি কার্ড যাচ্ছে দলীয় ক্যাডারদের পকেটে। আর ভিজিডি কার্ড? সেটা পাচ্ছে সরকারি চাকরিজীবীরা।
বলুন, এটা কি জাতির সাথে প্রতারণা নয়?
আজ বাংলাদেশের মানুষ প্রশ্ন করছে — এটাই কি আপনার সেই ‘আই হ্যাভ এ প্ল্যান’?
বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিয়েছে। ঋণ আসছে না। জামাত-বিএনপি মিলে এই দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে। ঘরে ঘরে জ্বালানি তেলের হাহাকার। বাজারে আগুন, জীবনে আগুন।
এটাই কি আপনার প্ল্যান ছিল, জনাব তারেক রহমান?
আমরা লজ্জিত। আমরা ব্যথিত। যে মানুষ ইতিহাস জানে না, দেশ জানে না, মানুষ চেনে না — সে আজ আমাদের তথাকথিত প্রধানমন্ত্রী।
বাঙালি, আর ঘুমিয়ে থেকো না। এখনই সময় জেগে ওঠার। নিজের পথ নিজেকে খুঁজতে হবে। নিজের পরিবার, নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হবে।
আর একবার চোখ বন্ধ করে ভাবুন — আওয়ামী লীগের আমলে আপনি কেমন ছিলেন? আর আজ আপনি কেমন আছেন?
সিদ্ধান্ত আপনার। সময় ফুরিয়ে যাচ্ছে।
জয় বাংলা।
সৈয়দা রাজিয়া মোস্তফা, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবিকা
