লেখকঃ নাসরীন সুলতানা
অন্যের বাচ্চাকে চুমু দেওয়া এবং দেখিবা মাত্র কোলে নেওয়ার আগে এ্যাকশন দৃশ্যটি ভালো করে দেখুন। সেই রকম ঢিসুম ঢিসুম হয়েছে।
কতিপয় হুজুরেরা দেখি আবার নিজের বাচ্চা মনে করে চুমু দেওয়া জায়েজ করে বক্তব্য দিচ্ছেন। হুজুরদের চরিত্র ফুলের মতো পবিত্র মার্কা ফেসবুক রিলগুলি মনে হয় তিনারা ভুলে গেছেন। না হয় তিনাদেরও এমন কাজের সামাজিক অনুমতি দরকার মনে করে প্রচারণা চালাচ্ছেন।
সৌদি আরবে দুইজন প্রাপ্তবয়স্ক পরস্পরের সম্মতিতে পরস্পরকে চুমু দিয়েছিল। সেই অপরাধে তাদের জীবন দিতে হয়েছে। সেটিও আবার এমন আইনে যা কোরআনে নেই। সেই বিচারকে জাস্টিফাই করা কতিপয় বাংলাদেশী এখন প্রচার করে বেড়াচ্ছে যে ৬ বছরের বাচ্চা মেয়ে নাকি মাদ্রাসা শিক্ষকের কন্যা সমতুল্য ছিল। কন্যা সমতুল্য বলে বোন মনে করে অন্যের বাচ্চাকে চুমু দেওয়া, জড়িয়ে ধরা, কোলে নেওয়া কিংবা গায়ে হাত দিয়ে একদম আদর করা যাবে না। না মানে না।
এর কারণ দুইটি: ১। শিশুর সম্মতি দেওয়ার অধিকার বা মেন্টাল ম্যাচিউরিটি নেই। সেই জন্য অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের গার্ডিয়ানের সাক্ষর দরকার হয়, সেই জন্যই শিশু মোরাল এজেন্ট নয়।
২। বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২৬ অনুযায়ী, ১৬ বছরের কম বয়সী শিশুর সঙ্গে আইনে বর্ণিত যৌনকর্ম তার সম্মতি থাকুক বা না থাকুক, ধর্ষণ হিসেবে গণ্য হয়। অর্থাৎ এই বয়সসীমার নিচে শিশুর সম্মতিকে সংশ্লিষ্ট অপরাধের বৈধ প্রতিরক্ষা হিসেবে গ্রহণ করা যায় না।
সুতরাং, যৌনতার ক্ষেত্রে শিশুর সম্মতি থাকলেও তা গ্রহণযোগ্য নয়, কারণ সম্মতি (consent) কেবল কোনো কাজে রাজি হওয়া নয়; বরং সেই কাজের প্রকৃতি, পরিণতি ও ঝুঁকি বুঝে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকা। শিশুর ক্ষেত্রে বয়স, পরিপক্বতা ও পরিস্থিতির কারণে এসব শর্ত যথাযথভাবে পূরণ হওয়ার নিশ্চয়তা থাকে না।
ধর্ষণ ও হত্যার শিকার মেয়েশিশুদের তালিকা (২০১৯–২০২৬):
১. রামিসা আক্তার — ৭/ ৮ বছর-পল্লবী, ঢাকা — ২০২৬
সংবাদসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর, দ্য ডেইলি স্টার
১. আছিয়া — বয়স ৮ বছর — মাগুরা — ২০২৫
সংবাদসূত্র: দ্য ডেইলি স্টার
১. নাসিন সুখী — বয়স ৭ বছর — চট্টগ্রাম — ২০২৪
সংবাদসূত্র: দ্য ডেইলি স্টার
১. তানজিনা আক্তার — বয়স ৩ বছর — বনানী, ঢাকা — ২০২১
সংবাদসূত্র: প্রথম আলো
১. সামিয়া আফরিন সায়মা — বয়স ৭ বছর — ওয়ারী, ঢাকা — ২০১৯
সংবাদসূত্র: প্রথম আলো, দ্য ডেইলি স্টার
সুতরাং, নিজের বাচ্চা মনে করে আপনার বাচ্চাকে অন্যের আদর করাকে একদম প্রশ্রয় দিবেন না। এই ক্ষেত্রে ছেলে এবং মেয়ে শিশু উভয়ের প্রতি নজর রাখুন। আমাদের দেশে অনেক ছেলে শিশু বাসার কাজের বুয়া দ্বারা যৌননির্যাতনের শিকার হয়। যা মা বাবারা জানতেও পারে না।
যে বলবে ৬ বছরের বাচ্চাকে নিজের কন্যা মনে করে চুমু দেওয়া যায় তাকেই নজরে রাখুন। তার চরিত্রে সমস্যা আছে। সে যৌন নীপিড়ক। নিজে শিশুদের সাথে যৌন কার্য করার বৈধতা আদায় করতে চাচ্ছে যাতে তার বিরুদ্ধে কেউ রুখে না দাঁড়ায়।
