যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত টেলিভিশন চ্যানেল Channel 14-এ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ রাজিবুল হাসান। সম্প্রতি চ্যানেলটির কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাকে এই দায়িত্ব প্রদান করে।
সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় রাজিবুল হাসান দীর্ঘদিন ধরে লেখালেখি, গবেষণা, সম্পাদনা এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তাঁর সৃষ্টিকর্ম নিয়ে গবেষণামূলক কাজ করে যাচ্ছেন। লিখেছেন বেশ কয়েকটি বইও। এছাড়াও তাঁর লেখা গানের সংখ্যা প্রায় ৭ (সাত) শতাধিক।
তার অভিজ্ঞতা ও সৃজনশীল দক্ষতার ভিত্তিতেই Channel 14 তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে বলে জানা গেছে।
নতুন দায়িত্ব প্রসঙ্গে মোহাম্মদ রাজিবুল হাসান বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরাই তার মূল লক্ষ্য। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি শিল্পী, লেখক ও সংস্কৃতিকর্মীদের কাজও এই প্ল্যাটফর্মের মাধ্যমে তুলে ধরার পরিকল্পনার কথা জানান তিনি।
Channel 14 কর্তৃপক্ষ জানায়, চ্যানেলটির কনটেন্টকে আরও সমৃদ্ধ করতে এবং সাহিত্য-সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান ও প্রতিবেদনকে আরও মানসম্মত করতে তারা অভিজ্ঞ ও যোগ্য ব্যক্তিদের যুক্ত করছে। এরই অংশ হিসেবে রাজিবুল হাসানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
মিডিয়া অঙ্গনে তার এই নতুন দায়িত্ব সফল হবে—এমন প্রত্যাশা সহকর্মী ও শুভানুধ্যায়ীদের।
