নিজস্ব প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাতক্ষীরা শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই দিনে একদিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। অন্যদিকে যুবলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
২৬ মার্চ সকালের দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকায় ছাত্রলীগের ব্যানারে একদল নেতা-কর্মী হঠাৎ করে মিছিল বের করেন। মিছিলে তারা সংগঠনের ওপর থাকা নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। স্বাধীনতা দিবসের মতো একটি জাতীয় দিবসে নিষিদ্ধ সংগঠনের এমন শোডাউন স্থানীয় পর্যায়ে জনমনে ব্যাপক কৌতূহল ও আশা সৃষ্টি করেছে।
ঠিক একই সময়ে একই এলাকায় যুবলীগের নেতা-কর্মীরা পৃথক কর্মসূচি পালন করেন। তারা শহরের সুলতানপুর এলাকায় স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচির পাশাপাশি কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা কিছুটা আশা দেখতে পারছেন।
মহান স্বাধীনতা দিবসের পবিত্রতা বজায় রাখার পরিবর্তে রাজপথে এই ধরনের কর্মসূচি এবং ছ্ত্রলীগের কার্যক্রম নিয়ে সচেতন মহলে আলোচনার ঝড় উঠেছে। জেলাটির সাধারণ মানুষ মনে করছেন, স্বাধীনতা দিবসে এমন কর্মকাণ্ড আইনশৃঙ্খলা জাতীয় রাজনীতিতে কিছুটা প্রভাব বিস্তারের ইঙ্গিত দিতে পারে।
এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো কঠোর পদক্ষেপ বা আইনানুগ ব্যবস্থা গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তবে এঘটনায় এলাকায় ব্যাপক আলাচনার জন্ম দিয়েছে। জামায়াতের বাড়তি কর্মী সমর্থক থাকা সাতক্ষীরায় এমন সাহসি কর্মকাণ্ডে থমথমে পরিবেশ বিরাজ করছে ।
