নিজস্ব প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী এক বিশাল রচনা ও প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনটি ভিন্ন বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার হিসেবে ল্যাপটপ ও শুভেচ্ছা উপহার ঘোষণা করা হয়েছে।
প্রতিযোগিতার বিভাগ ও বিষয়সমূহ
- ‘ক’ বিভাগ (৮ম-১০ম শ্রেণি): বিষয়— ‘আমার বঙ্গবন্ধু’ (শব্দসীমা: ৫০০)।
- ‘খ’ বিভাগ (একাদশ ও দ্বাদশ শ্রেণি): বিষয়— ‘বঙ্গবন্ধুই বাংলাদেশ’ (শব্দসীমা: ৭০০)।
- ‘গ’ বিভাগ (স্নাতক ও স্নাতকোত্তর): বিষয়— ‘বঙ্গবন্ধুতেই মুক্তি’ (শব্দসীমা: ১০০০)।
অংশগ্রহণের নিয়মাবলি
১. লেখা বাংলা, ইংরেজি অথবা নিজস্ব মাতৃভাষায় হওয়া আবশ্যক। ২. কম্পিউটার কম্পোজকৃত (PDF ও Word File) অথবা হাতে লেখা—উভয় পদ্ধতিই গ্রহণযোগ্য। ৩. প্রতিটি লেখার সাথে প্রতিযোগীর নাম, ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং হোয়াটসঅ্যাপ (WhatsApp) নম্বর যুক্ত করতে হবে।
পুরস্কার ও সময়সীমা
প্রতিটি বিভাগে প্রথম স্থান অধিকারীকে একটি করে ল্যাপটপ প্রদান করা হবে। এছাড়া অন্যান্য বিজয়ীদের জন্যও থাকছে বিশেষ শুভেচ্ছা উপহার। প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ সময় ৩১ মার্চ, ২০২৬।
লেখা পাঠানোর ঠিকানা: ইমেইল করুন bsl1948.office@gmail.com এই ঠিকানায়।
