নিউইয়র্কে একটি ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে গেল। ব্যতিক্রমী আয়োজন। কারও কাছ থেকে চাঁদা বা ডোনেশন নিয়ে নয়। নিজেরা চাঁদা দিয়েও নয়। একবারে পটলাক। বাসাবাড়িতে ঘনিষ্ঠজনদের মধ্যে এ ধরনের অয়োজন হয়ে থাকে।
হল ভাড়া করে পটলাকের আদলে ইফতার পার্টি নিউইয়র্কে এই প্রথম। আর এ ধরনের আয়োজনের উদ্যোক্তা ছিল আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প (এবিসিএইচ)।
অনলাইনভিত্তিক এই গ্রুপটি প্রবাসী কাংলাদেশিদের বিভিন্ন ধরনের সহায়তায় এগিয়ে আসে। যার সদস্য সংখ্যা ১ লাখ ১১ হাজারের উপরে। এর মূল উদ্যোক্তা কমিউনিটির পরিচিত মুখ জনাব তরিকুল ইসলাম মিঠু।
এবিসিসিএইচ রোববার ১৫ ফেব্রুয়ারি উডসাইডের কুইন্স প্যালেসে ব্যতিক্রমধর্মী এই ইফতারের আয়োজন করে। এতে অংশগ্রহনকারি কেউ জিলাপী, কেউ বেগুনী, ছোলা, পিঁয়াজু, কেউ চা আবার কেউ বিরিয়ানী কিংবা মুড়ি নিয়ে এসেছিলেন।
অনেক নারী সদস্য বাসা থেকে ইফতারি আইটেম তৈরি করে নিয়ে এসেছেন। অনেকে পানি কিনে দিয়েছেন। অনুষ্ঠানের ঘোষক তরিকুল ইসলাম মিঠু বারবার বলছিলেন, এখানে আমার এক ডলারও খরচ হয়নি। এবিসিএইচ এর সদস্যরা প্রত্যেকটি আইটেম নিজের উদ্যোগে নিয়ে এসেছেন।
পটলাক যারা নিয়ে এসেছেন, তিনি সবাইকে পরিচয় করিয়ে দেন। বক্তারা এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন। কোন ব্যবসায়ী বা ডোনারের খরচ না বাড়িয়ে এ ধরনের উদ্যোগ উল্লেখ করার মতো।
ইফতার মাহফিলে কুরআন থেকে তেলোয়াত ও মোনাজাত পরিচলনা করেন কমিউনিটির পরিচিত মুখ এটর্নী মঈন চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি একটিভিস্ট লায়ন রকি আলিয়ান, আহসান হাবিব, আবুল কাশেম, মশিউর রহমান মজুমদার, জয় চৌধুরী, মজিবুর রহমান, শাহ মাহবুব, আব্দুর রশীদ বাবু, সাইফুল ইসলাম, কামরুজ্জামান বাবু ও তমাল হোসেন সহ অনেকে।
