ফোরটিন ডেস্ক : প্রাণীর সঙ্গে চরম বিকৃত যৌন কর্মকাণ্ডের ভিডিও ধারণ, সংরক্ষণ ও প্রচারের সুনির্দিষ্ট অভিযোগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গ্রেপ্তার হয়েছেন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক রায়য়ান আবদুল বাতেন (৩২)। সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতপন্থী হিসেবে পরিচিত এবং ২০২৪ সালের তথাকথিত ‘জুলাই আন্দোলনে’ নিজেকে সংস্কারক ও ‘জুলাই যোদ্ধা’ দাবি করা এই ব্যক্তির এমন ন্যক্কারজনক কর্মকাণ্ডের আইনি তথ্য প্রকাশ্যে আসতেই দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয়ের কারা-নথি অনুযায়ী, গত ২৮ অক্টোবর সকালে টাম্পা পুলিশ বিভাগ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে প্রাণীর সঙ্গে বিকৃত যৌন কর্মকাণ্ডসংক্রান্ত ছবি ও ভিডিও ধারণ এবং সংরক্ষণের অভিযোগে পৃথক ১৩টি গুরুতর ফৌজদারি অপরাধ নথিভুক্ত করা হয়েছে। ফ্লোরিডার আইন অনুযায়ী এই অভিযোগগুলোর প্রতিটিই ‘তৃতীয় মাত্রার অপরাধ’ (থার্ড-ডিগ্রি ফেলনি) হিসেবে গণ্য।
মামলার নথি (মামলা নম্বর: 26-CF-019120-A) থেকে জানা যায়, গত ১৪ অক্টোবর সংঘটিত অপরাধের সূত্র ধরে এ আইনি ব্যবস্থা নেওয়া হয়। আদালত তাঁর জামিন নির্ধারণ করেছেন ৩২ হাজার ৫০০ মার্কিন ডলার। তবে জামিন না হওয়ায় বর্তমানে তিনি ফ্লোরিডার ফালকেনবার্গ রোড জেলে বন্দি রয়েছেন। একই সঙ্গে আইনি বিধি মেনে তাঁর গ্রেপ্তারের বিষয়টি যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থাকে (আইসিই) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ থেকে স্নাতক শেষে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব রচেস্টার থেকে পিএইচডি করেন বাতেন। পরবর্তীতে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে গবেষক ও শিক্ষক হিসেবে যুক্ত হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছাগলের সঙ্গে তাঁর বিকৃত যৌনাচারের দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও মার্কিন পুলিশের আনুষ্ঠানিক রেকর্ডে সুনির্দিষ্ট কোনো প্রাণীর নাম আলাদা করে উল্লেখ করা হয়নি। তবে ভার্চুয়াল মাধ্যমে নিজেকে তথাকথিত ‘বিপ্লবী’ ও নীতিবান হিসেবে জাহির করে আসা ব্যক্তির পর্দার আড়ালের এমন বিকৃতি ও চরম ভণ্ডামি সামনে আসায় প্রবাসীদের পাশাপাশি সাধারণ নেটিজেনদের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।
তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
