আওয়ামী লীগই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক আমি মানি, জানি এবং আমার শরীরের একফোঁটা রক্ত থাকতে আওয়ামী লীগ ছাড়া কাউকে ভোট দিব না।
কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় নাই। বাংলাদেশকে নিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে। আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর কোন লক্ষণ ফেইসবুক ছাড়া কোথাও নাই।
নেতৃত্বে সংকট। অসংখ্য নেতাকর্মী পালিয়ে। দুর্নীতিবাজ অসংখ্য নেতা-এমপি-মন্ত্রীর আর ফিরে আসার সম্ভাবনা নেই। শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা আপাতত ক্ষীণ; তার পক্ষে দেশে অবস্থান করে কেউ নেতৃত্ব দেবে এমন কোন সম্ভাবনাও দেখা যাচ্ছে না।
ধানমন্ডি ৩২ ভাঙার সময় ২ হাজার আওয়ামী লীগারও সেখানে যেয়ে এক হতে পারে নাই। শেখ হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে সারাদেশে ১০ হাজার মানুষও এক হয় নাই। ইউনুস আর জালিম সরকারের চরম দমন পীড়ন ছিল, কিন্তু তারা কি পাকিস্তান সেনাবাহিনীর চাইতেও হিংস্র ছিল? ১৭ বছরের সুবিধাভোগীরা ২ হাজার মানুষ ধানমন্ডি ৩২ এ জড়ো করতে পারল না? এটা আপনি স্বাভাবিকভাবে নেবেন?
তবে অনলাইনে হুংকার চলছে। লালবদরদের দেখে নেয়া হবে। অথচ যারা দেখে নেবে তাদেরই দেখা নাই। ফেইক প্রোফাইল, নির্বাসনে থেকে বুদ্ধিবিবেচনা বিবর্জিত হুমকি ধামকি, আগ্রাসী মনোভাব সমানে চলছে।
ধরে নিলাম আওয়ামী লীগ ক্ষমতায় আসল উপরের সব সমস্যা কাটিয়ে। দেশে তখনও লালবদর, বিএনপি, জামাতের ৪০% মানুষ। আপনারা তাদের নিয়ে কী ভাবছেন।
আমার কয়েকটি প্রশ্নঃ
১) একটা দেশ কি একটা দলই কেবল শাসন করবে? সারা জীবন? এটা সম্ভব?
২) সেটা যদি সম্ভব না হয়, দেশের কোটি কোটি মানুষ যারা আওয়ামী লীগের আদর্শের সাথে সাংঘর্ষিক অবস্থানে আছে, তাদের মেরে বঙ্গোপসাগরে ফেলে দেয়া সম্ভব? স্বাধীনতার ৫৫ বছর পর তাদের আদর্শ পরিবর্তন করা সম্ভব? শেখ হাসিনার টানা ১৭ বছর শাসনের পরেও যেখানে করা গেল না?
৩) আওয়ামী লীগ কি ৫৫ বছরে জামাতকে নির্মূল করতে পেরেছে নাকি জামাতে ইসলামী আরও শক্তিশালী হয়েছে? তারা এখন বিরোধীদল যা শেখ হাসিনার ১৭ বছরে শাসনের পর পরই হলো। এই ঘটনা ঘটবে সেটা আমরা বাংলাদেশে কখনও কল্পনাও করতে পারি নাই। আমি শেখ হাসিনার শাসনকে দোষ দিচ্ছি না, কিন্তু ১৭ বছরে জামাতকে নিষিদ্ধ করা বা তাদের নিষ্ক্রিয় না করার জন্য কারও কোন দায় থাকবে না?
৪) যদি জামাত আর বিএনপি এবং লালবদররা যেমন আছে তেমনই থাকে, তাহলে মোট জনগোষ্ঠীর এই ৪০ শতাংশ মানুষ যা প্রায় ৮ কোটি তাদের পাকিস্তানে পাঠাবেন না মেরে ফেলবেন?
৫) নাকি গৃহযুদ্ধ করবেন?
৬) সুদান আর সাউথ সুদানের মতো দেশভাগ করে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধপন্থী আর আওয়ামীবিরোধী হিসেবে আলাদা রাষ্ট্র গঠন করবেন?
আসলে প্ল্যানটা কী? [ফেইসবুকে হুমকি, গালিগালাজ আর নিজেদের মধ্যে ক্যাচাল করা ছাড়া]
শামীম আহমেদ
