জুলাই এর তথাকথিত আন্দলনের সময় এক পুলিশ সদস্য হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলা দায়েরের আবেদন করা হলেও তা গ্রহণ করেননি আদালত।
বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার প্রধান মহানগর হাকিম আদালতে একটি অভিযোগপত্র দাখিল করা হয়। এতে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রধান আসামি করে মোট ৪২ জনের নাম উল্লেখ করা হয়।
অভিযোগে বলা হয়, জুলাই তথাকথিত আন্দলনের সময় সংঘটিত সহিংসতার মধ্যে এক পুলিশ সদস্য হত্যার ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে মামলাটি আমলে নেওয়ার আবেদন করা হয়।
তবে অভিযোগপত্রের শুনানি ও পর্যালোচনা শেষে আদালত তা গ্রহণ করেননি। ফলে আপাতত এ বিষয়ে মামলা নথিভুক্ত হয়নি।
আদালত সূত্র জানায়, উপস্থাপিত অভিযোগের বিষয়বস্তু ও প্রাথমিক তথ্য যাচাই করে আদালত মামলাটি গ্রহণ না করার সিদ্ধান্ত দেন।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, গণঅভ্যুত্থান–সংক্রান্ত বিভিন্ন ঘটনায় দায় নির্ধারণ ও বিচার প্রক্রিয়া নিয়ে সামনে আরও আইনি পদক্ষেপ আসতে পারে।
