নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ভোলা, বরগুণা, চাপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্নপ্রান্তে ভোটাররা অভিযোগ করেছেন সকাল সকাল আসলেও ভোট দিতে পারেননি, বরং আগেই হয়ে গিয়েছিল।
ভোটাররা অভিযোগ করেছেন, সকালের প্রথম ঘন্টায় এসেই দেখেন রাতেই ভোট হয়ে গেছে।
বৃহস্পতিবার ভোলা-১ আসনের ৪৬ নং রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোটার মসলেহ উদ্দিন ভোট দিতে এসে দেখেন ভোট দেওয়া হয়ে গেছে।
মসলেহ উদ্দিন বলেন, সকালে প্রথমে আসলেও অফিসার বলে আপনার ভোট হয়ে গেছে। এতো সকালে কিভাবে ভোট হয়ে যায়।
ঢাকা-১৮ আসনের ভোটার মোহম্মাদ বলেন, ভোটকেন্দ্রে ঢুকার পর টেবিলে গেছি, টেবিলে যাওয়ার পর স্লিপ মিলাইলো, মিলানোর পর কইলো আপনার ভোট হয়ে গেছে। আমি এই এলাকার ভোটার, ০৮ নম্বর সেক্টরের (উত্তরা) ভোটার।
‘আসছি প্রথম, একদম সকালে।ভোট দিতে পারি নাই, সে (কর্মকর্তা) বলতেছে আমার ভোট হইয়া গেছে আরো আগে।হ্যাঁ আমি ভোট দিতে চাইছি, কিন্তু সে বলতেছে আমার ভোট হয়ে গেছে। কিন্তু আমি তো ভোট দেই নাই।আমি আর্মির অফিসারের কাছে কমপ্লেইন জানাইছি, তারা চেক করতেছে’।
‘আমার আর বলার কী! জীবনের ফার্স্ট সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে আসলাম, আসার পরে দেখি আমার ভোট আগেই হইয়া গেছে। আর কিছু বলার নাই, জীবনের ফার্স্ট ভোট দিতে আইসা মনডা খারাপ হইয়া গেল’ বলেন এ ভোটার।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা ও ভোলার দুই ভোটকেন্দ্রের ভোটাররা অভিযোগ করেছেন সকাল সকাল আসলেও ভোট দিতে পারেননি, বরং আগেই হয়ে গিয়েছিল।