দীর্ঘ সময়ের অপেক্ষা আর নির্বাচন কমিশনের সামনে টানা ১২৫ ঘণ্টার অনশনের পর শেষ পর্যন্ত নিবন্ধন পাওয়ার পথে এগোচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’। একই সিদ্ধান্তের আওতায় ‘জনতার দল’ নামের আরেকটি রাজনৈতিক সংগঠনও নিবন্ধনের তালিকায় যুক্ত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ নিশ্চিত করেন, নতুন দুটি দলকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ইসি সূত্র জানায়, নিবন্ধন না পাওয়ার প্রতিবাদে নির্বাচন ভবনের সামনে আমরণ অনশনে বসেছিলেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। টানা কয়েক দিন ধরে চলা ওই অনশনই শেষ পর্যন্ত কমিশনের ইতিবাচক অবস্থানের মাধ্যমে সমাপ্তির দিকে যাচ্ছে।
Comments
