সম্প্রতি জায়েদ খান তার ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায় তার সম্পূর্ণ নতুন লুক। বাংলাদেশের অন্যান্য মেদবহুল নায়কদের মত নয় বরং তিনি যেন ঢালিউডের সালমান খানের ৯০ দশকের সেই টপলেস রুপ ধারন করেছেন। সুঠাম দেহের অধিকারী হয়েছেন জায়েদ খান। এখন তাকে বাংলার সালমান খান বলাই যায়। সিক্স প্যাক বডির রহস্য উদঘাটনে নামে চ্যানেল ফোর্টিন। খোঁজ নিয়ে জানা যা খুব শীঘ্রই জায়েদ খানের নতুন সিনেমার কাজ শুরু হচ্ছে। একটি আমেরিকান প্রযোজনা সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে চলেছেন তিনি। সম্পূর্ণ অ্যাকশন ধর্মী এই সিনেমার চরিত্রের প্রয়োজনে জায়েদ খান নিজেকে নতুন রুপে তৈরী করছেন।
সম্প্রতি বাংলাদেশে ইন্টেরিম সরকারের উত্থানের পর দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিরূপ প্রভাব পড়ে। ফলে কাজ কমে যায় বিনোদন জগতের মানুষদের। দলে দলে পাড়ি জমায় তারা আমেরিকা কানাডার মত উন্নত দেশে। জায়েদ খানও তাদের একজন। জায়েদ খান পাড়ি জমান আমেরিকায়। সেখান থেকেই যুক্ত রয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের সাথে। চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের বিনোদন দিতে।
