নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে হামলার শিকার হয়ে গুরুতর আহত হওয়ার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আশরাফ আলী এনায়েতপুরের গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী ব্যাপারীর ছেলে। স্থানীয় সূত্র ও স্বজনদের তথ্যমতে, তিনি দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।
নিহতের মামা আছির উদ্দিন জানান, বুধবার রাত ১০টার দিকে স্থানীয় একটি দোকান থেকে পান কিনে বাড়ি ফিরছিলেন আশরাফ আলী। পথিমধ্যে একদল দুর্বৃত্ত পেছন থেকে অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্বজন ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে দ্রুত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।
এই হত্যাকাণ্ডের জন্য বিএনপি, জামায়াত-শিবির ও এনসিপির নেতা-কর্মীদের দায়ী করেছেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। স্থানীয় যুবলীগ নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জামায়াত-শিবির ও এনসিপির সদস্যদের সঙ্গে নিয়ে এলাকায় হামলা চালাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে স্বেচ্ছাসেবক লীগের একজন জ্যেষ্ঠ নেতা দাবি করেন, ২০২৪ সালের ৪ আগস্ট এনায়েতপুর থানায় পুলিশ সদস্য হত্যা ও অস্ত্র লুটপাটের ঘটনায় অভিযুক্ত নেতারাই এই হত্যাকাণ্ডের নেপথ্যে নেতৃত্ব দিচ্ছেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত দলগুলোর স্থানীয় নেতাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসাইন জানান, বুধবার রাতে গোপরেখী দরপাড়া গ্রামে আশরাফ আলী নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।