নিজস্ব প্রতিবেদক: প্রিজন ভ্যান থেকে টয়লেটে খাওয়ার কথা বলে নেমে পালিয়ে গেছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজা’।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন নওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।
পলাতক পিচ্চি রাজা ওরফে বাদশা মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
চলতি বছরের ১৯ মে নেপাল থেকে ফেরার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেফতার করা হয়েছিল।
Comments
