All County Social Adult Day Care-এর DOH পর্যালোচনায় Full Compliance অর্জন
নিউইয়র্ক: নিউইয়র্ক স্টেটে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য নিয়ন্ত্রক ও কমপ্লায়েন্স সংক্রান্ত প্রয়োজনীয়তা সফলভাবে পূরণ করেছে বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন প্রতিষ্ঠান All County Social Adult Day Care। সম্প্রতি প্রতিষ্ঠানের বার্ষিক New York State Department of Health (DOH) পর্যালোচনা/অডিট সফলভাবে সম্পন্ন হয়েছে এবং প্রতিষ্ঠানটি Full Compliance অর্জন করেছে।
প্রতিষ্ঠানের কর্নধার জনাব মোহাম্মদ কাদের সিআইপি জানান, এই অর্জন তাদের কার্যক্রমের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশেষ করে একজন বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে নিউইয়র্ক স্টেটের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক ও কমপ্লায়েন্স পর্যালোচনায় সফলভাবে Full Compliance অর্জন করাকে তারা গর্ব ও আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও বলা হয়, এই সাফল্যের পেছনে কর্মকর্তা-কর্মচারীদের নিবেদিতপ্রাণ পরিশ্রম, সততা, দায়িত্বশীলতা এবং প্রযোজ্য নিয়ম-কানুন মেনে চলার দৃঢ় অঙ্গীকার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের সদস্য, তাদের পরিবার, কর্মী, সহযোগী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।
All County Social Adult Day Care-এর পক্ষ থেকে বলা হয়েছে, এই অর্জনের মাধ্যমে তাদের দায়িত্ব আরও বেড়েছে। ভবিষ্যতেও উচ্চমানের সেবা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে সদস্য এবং বৃহত্তর বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
