চট্টগ্রাম, ৭ আগস্ট ২০২৬: নগরের পাঁচলাইশ থানাধীন চশমা হিল এলাকায় আওয়ামী লীগ নেতা ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবার এটি চতুর্থ দফার হামলা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ৬-৭ জনের একটি দল বাসভবন লক্ষ্য করে পে*ট্রোল বো*মাসদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে আ*গুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন ছুটে আসে এবং হা*মলাকারীরা পালিয়ে যায়।
চট্টগ্রাম নগরের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী। গত দুই বছরে চশমা হিলের এই বাসভবনে এবারসহ চার দফায় হা*মলা হয়েছে। এর আগে ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিল থেকে প্রথম দফায় হা*মলা চালানো হয়। ওই বছরের ৫ আগস্ট দ্বিতীয় দফায় হা*মলা ও লু*টপাটের ঘটনা ঘটে। পরে ২০২৫ সালের ডিসেম্বরে তৃতীয় দফায় ভা*ঙচুর ও অ*গ্নিসংযোগ করা হয়। বর্তমানে বাড়িটি খালি পড়ে আছে।
ঘটনাস্থল পরিদর্শন করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ৬ থেকে ৭ জনের একটি দল বাসার ভেতরে পে*ট্রোল বো*মাসদৃশ বস্তু নিক্ষেপ করে। আ*গুন দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকীতে গত বুধবার (৫ আগস্ট) নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে অডিও বার্তা দেন ওই সরকারের প্রধানমন্ত্রী ও বর্তমানে ভারতে আশ্রয়ে থাকা শেখ হাসিনা। সেই অনুষ্ঠানে নওফেলও অংশ নেন। স্থানীয়দের ধারণা, ওই ঘটনার জেরেই বাড়িটিতে আ*গুন দেওয়া হয়েছে।
