ফেরদৌস কই?
ফেরদৌস কেন একটা কথা বলেনা?!
এদের জন্যই দলের এই অবস্থা!ধইরা ধইরা আইনা এম পি বানায়া দিছে…….!
থামেন ভাই,শোনেন।
ফেরদৌস আহমেদ কে নিয়ে এত জ্বালাময়ী কথা বলার আগে আপনার পাশের বহু পাওয়ারফুল/হেভিওয়েট নেতার কথা চিন্তা করেন।
যার এবং যাদের দাপটে স্থানীয় তৃণমূল নেতারা একটা শব্দ উচ্চারণ করার সাহস পেতোনা!যাদের অত্যাচারে দলের অভ্যন্তরীণ কো*ন্দল আর রেষারেষি দিনকে দিন বেড়েই চলেছিল(এখনো চলমান)
যারা সারাজীবন আওয়ামীলীগ বিক্রি করে ৫ই আগস্টের পর গোপনে আঁতাত করে এখনো বহাল তবিয়তে বানিজ্য চালিয়ে যাচ্ছে, তাদের নিয়ে তো একটা আওয়াজ করেন না!
যারা শতকোটি টাকা নিয়ে বিভিন্ন উন্নত দেশে আরাম আয়েশ করছে তাদের নিয়েও বলুন।
পরে আছেন এক ফেরদৌস আহমেদ নিয়ে।
যিনি তার রানিং ক্যারিয়ার রেখে প্রধানমন্ত্রীর দেয়া ঢাকা ১০ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
আপনাকে দিলে আপনি কি না করতেন?
কে বা কোন তারকা প্রকাশ্যে/গোপনে লিয়াজু করে নাই তখন?
যারা এখন আওয়ামীলীগ ছেড়ে ক্ষমতাসীনদের সাথে মিশে ব্যপক আওয়ামী বিরোধী সাজার চেষ্টা করছে, তারাও কিন্তু আওয়ামী মনোনয়ন প্রত্যাশী ছিলো!
হয়তো আপনি/আপনারা জানেন না।
শুধু শিল্পী বলে ফেরদৌস ভাই কে নিয়ে যা তা বলে বেড়াচ্ছে একটা গোষ্ঠী!
তাদের বলছি, ধানমন্ডি ১০ এর অসহায় নেতাকর্মীদের জিজ্ঞেস করবেন তাদের এম পি খোঁজ খবর নেয় কিনা…….!
খবর নিয়ে দেখুন নায়ক ফেরদৌস ভালো আছেন কিনা….!!!
এখনো সময় আছে গ্রুপিং এর রাজনীতি পরিহার করুন, এখনো সময় আছে এক হয়ে কাজ করুন।
নিজে এবং নিজেরা কবে থেকে একটিভ হয়ে দুইটা লাইন আওয়ামীলীগের জন্য লিখেছেন বা কর্মীদের পাশে থেকে উজ্জীবিত করেছেন সেটা নিয়ে ভাবুন।
নায়ক ফেরদৌসরা যখন আলোকিত জীবন রেখে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, তখন তারা সাধারণই হয়ে যায়।
আপনাদের মতো ছদ্মবেশী রাজনীতিবিদ হতে পারেনা।
দলের প্রয়োজনে, নেত্রীর ডাকে যখন সারা বাংলাদেশ ঘুরে বেড়ায় আর বলে নৌকার জয় গান!
তারা এখনো বলে,সারা জীবন বলবে।
