বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার-র প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে বলেছেন, তিনি বিশ্বাস করেন শেখ হাসিনা আবারও বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে নেতৃত্ব দেবেন।
এক আবেগঘন বার্তায় সৈয়দা রাজিয়া মোস্তফা স্মৃতিচারণ করে বলেন, শেখ হাসিনাকে সুধা সদন থেকে নিয়ে যাওয়ার সময় তিনি মিছিল নিয়ে হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলেন। এছাড়া ১১ জুন শেখ হাসিনার মুক্তির দিন ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে অপেক্ষা করেছিলেন বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, শেখ হাসিনা বাংলার মানুষের হৃদয়ে আছেন এবং দেশের মানুষের কল্যাণে তাঁর অবদান চিরস্মরণীয়। মহান আল্লাহর কাছে তিনি শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের মানুষের সেবায় পুনরায় নেতৃত্ব দেওয়ার তৌফিক কামনা করেন।
সৈয়দা রাজিয়া মোস্তফা আরও বলেন, বাংলাদেশে শান্তি, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রত্যাশা রয়েছে জনগণের। তিনি আশা প্রকাশ করেন, দেশের উন্নয়ন ও মানুষের স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
