নিজস্ব প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর কাছে টাকা পাবেন বলে চাঞ্চল্যকর দাবি করেছেন এক ব্যক্তি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে অভিযোগকারী ব্যক্তিকে প্রকাশ্যে এই দাবি তুলতে দেখা গেছে, যা নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক চর্চা চলছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে ক্ষোভ প্রকাশ করে ওই ব্যক্তি বলেন, ‘আমি এখনো হাসনাত আব্দুল্লাহর কাছে টাকা পাব, ৮০০ টাকা। ভার্সিটিতে গাড়ি নিয়ে বসতাম আমি। এসেই বলতো, ভাই চা খাওয়ান, মামা চা খাওয়ান, খাওয়াইতাম।’
ভিডিওতে তাকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ৫ আগস্টের ঘটনা টেনে আরও বলতে দেখা যায়, ‘সেই চোরের ঘরে চোর ৫ আগস্টে শেখ হাসিনার বাড়ি থেকে বস্তা নিয়ে যায়। ওই চোরের ঘরে চোরে সংসদে বড় বড় কথা বলে। চোর তো সংসদেই বসে আছে। পবিত্র জায়গাকে অপবিত্র করে ফেলছে।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে রসালাপ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা করছেন। তবে এই ভাইরাল ভিডিওর দাবির বিষয়ে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।
