বিনোদন ডেস্ক: দর্শকপ্রিয় টক শো Friday Night with Zayed Khan-এর এবারের পর্বে অতিথি হিসেবে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা সজল নুর। অনুষ্ঠানটির উপস্থাপনা করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান।
জানা গেছে, এবারের পর্বে অভিনয় জীবন, ব্যক্তিগত অভিজ্ঞতা, ক্যারিয়ারের উত্থান-পতন এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করবেন সজল নূর। পাশাপাশি দর্শকদের জন্য থাকছে নানা অজানা গল্প, স্মৃতিচারণ এবং প্রাণবন্ত আড্ডা।
অনুষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন, জায়েদ খান ও সজল নূরের উপস্থিতিতে এবারের পর্বটি হবে বেশ উপভোগ্য ও বিনোদনসমৃদ্ধ। দুই তারকার রসায়ন এবং সরস কথোপকথন দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে যোগ করবে নতুন মাত্রা।
আগামী শুক্রবার প্রচারিত হতে যাওয়া এ পর্ব নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনুষ্ঠানটি প্রচারের পর সজল নূরের ভক্তদের জন্য এটি হতে পারে বিশেষ উপভোগের একটি উপলক্ষ।
